মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

জুন ৯, ২০২৬
A A
মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর
Share on FacebookShare on Twitter

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে বুড়িচং কাঁচাবাজার সংলগ্ন জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় থ্রি-হুইলার ও অটো রিকশা চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে এই আইন ভঙ্গ করে কিছু চালক মহাসড়কে গাড়ি চালালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় চালকেরা ক্ষিপ্ত হয়ে হাইওয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে পুলিশের গাড়িতে হামলা চালায়।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, কাঁচাবাজারের পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অটো রিকশাগুলো মহাসড়কে চলাচলে বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন অটো রিকশা চালক আহত হন। এরপর চালকেরা একজোট হয়ে পাল্টা হামলা চালালে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যান।

আরওপড়ুন

লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

আবাসিক হোটেলে সাবেক হিন্দু মেম্বারের মৃত্যু: ‘যৌন উত্তেজক ওষুধ সেবনের দাবি’ মুসলিম বান্ধবীর

নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে ও উসকানিতে কিছু যুবক এই হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গাড়িটি ভাঙচুর করছে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে কিছু দুর্বৃত্ত পুলিশের গাড়িতে আকস্মিক হামলা চালায়। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং সংগৃহীত ভিডিও যাচাই করে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত  পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য
বাংলাদেশ

লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

জুন ৯, ২০২৬
আবাসিক হোটেলে সাবেক হিন্দু মেম্বারের মৃত্যু: ‘যৌন উত্তেজক ওষুধ সেবনের দাবি’ মুসলিম বান্ধবীর
বাংলাদেশ

আবাসিক হোটেলে সাবেক হিন্দু মেম্বারের মৃত্যু: ‘যৌন উত্তেজক ওষুধ সেবনের দাবি’ মুসলিম বান্ধবীর

জুন ৯, ২০২৬
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাংলাদেশ

কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে: সাত ঘণ্টা ফোন বন্ধ

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

জুন ৯, ২০২৬
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

জুন ৯, ২০২৬
লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত  পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

লিয়াজোঁ কমিটির বৈঠকে সিদ্ধান্ত পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

জুন ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০