শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চড়াই-উৎরাইয়ের মধ্যেও “দাঁড়িপাল্লা” প্রতীক যেভাবে ধরে রাখে জামায়াত

- তুহিন সিরাজী
অক্টোবর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াতে ইসলামী বড় কোনো সাফল্য অর্জন করতে না পারলেও স্বাধীনতার পর থেকে দলটি নানামুখী উত্থান–পতনের মধ্য দিয়ে গেছে।

স্বাধীন বাংলাদেশে কখনো দলের নিবন্ধন বাতিল হয়েছে, কখনো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আবার কখনো হারিয়েছে নিজস্ব প্রতীক—দাঁড়িপাল্লা। তবে স্বাধীনতার আগেই, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে নৌকা ও লাঙলের সঙ্গে জামায়াতও দাঁড়িপাল্লা প্রতীকে অংশ নিয়েছিল।

স্বাধীনতার পর ১৯৮৬ সালে প্রথম দলগতভাবে জাতীয় নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী। সে সময় তারা নির্বাচন কমিশনের কাছে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দের আবেদন করে এবং শেষ পর্যন্ত সেটিই পায়। এরপর আরও পাঁচটি সংসদ নির্বাচনে দলটি একই প্রতীকে অংশ নেয়। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থা চালুর পরও জামায়াত তাদের পুরোনো প্রতীক দাঁড়িপাল্লা বজায় রাখতে সক্ষম হয়।

তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের মাধ্যমে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়, এবং পরবর্তীতে নির্বাচন কমিশন সেটি বাতিল করে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ জানান, জামায়াতের প্রতীক নিয়ে ১৯৮৬ সালেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। তখন দলটি জানায়, দাঁড়িপাল্লা তাদের ঐতিহ্যবাহী প্রতীক, যেটি তারা ১৯৭০ সালেও ব্যবহার করেছিল। এ যুক্তিতে নির্বাচন কমিশন তখন প্রতীকটি বহাল রাখে।

২০১৬ সালে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে রাজনৈতিক দল বা প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দেয়। ওই নির্দেশনার পর ২০১৭ সালের ৯ মার্চ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি, যেখানে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হয়।

ফলে ২০১৮ সালের নির্বাচনে জামায়াতকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নিতে হয়।

গত বছরের জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ দল ঘোষণা করা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অবশেষে চলতি বছরের জুনে আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী পুনরায় দলীয় নিবন্ধন ও তাদের ঐতিহ্যবাহী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পায়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটি এখন এই প্রতীককে ঘিরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

সম্পর্কিত খবর

জামায়াত

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬
জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

মার্চ ২০, ২০২৬
প্রধান সংবাদ

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬

যুদ্ধের প্রেক্ষাপটে সার রপ্তানি সীমিত করল চীন, বাড়ছে বৈশ্বিক সংকট

মার্চ ২০, ২০২৬

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version