সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খুলনার রূপসায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

- তুর্জ খান
অক্টোবর ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

খুলনার রূপসায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে খুলনা-৪ আসনের রূপসা উপজেলার একটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা জানান, লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় সংঘর্ষে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল বারী হেলালের ভাতিজা শেখ তানভীর বারী হামিম, যিনি ঢাবি ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী ছিলেন, তার অনুসারীরা পারভেজ মল্লিকপন্থিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপসা থানার ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬
বাংলাদেশ

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

এপ্রিল ১৩, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে আহত ২ হাজার শিশু, ৫ হাজার নারী

এপ্রিল ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

এপ্রিল ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

এপ্রিল ১৩, ২০২৬

সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হবে কাল

এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version