বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জনমনে সংশয়, নির্বাচন কি যথাসময়েই হবে: তারেক রহমান

- তুহিন সিরাজী
নভেম্বর ২, ২০২৫
A A
আ.লীগের রাজনীতি সম্পর্কে তারেক রহমানের মন্তব্য
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তীকালীন সরকারকে যথাসম্ভব সহযোগিতা করার পরও গণতন্ত্রের অগ্রযাত্রাকে জটিল করে তোলা হচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে রাজধানীর এক হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, পলাতক স্বৈরশাসনের সময় জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ ছিল না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—যথাসময়ে কি নির্বাচন হবে? এই সংশয় ও সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করে আসছে। অথচ একের পর এক নতুন শর্ত আরোপের মাধ্যমে গণতন্ত্রের পথ ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে, যা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির ওপর অতীতে নানা দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণেই সেই ষড়যন্ত্রগুলো ব্যর্থ হয়েছে। শহীদ জিয়ার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আর খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তর হয়েছে।

আওয়ামী শাসনামলকে ফ্যাসিবাদী বলে অভিহিত করে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত স্বৈরশাসক দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং গত ১৫ বছরে নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিরুদ্ধে নতুন করে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু হয়েছে।

তারেক রহমানের দাবি, “জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ।

সম্পর্কিত খবর

এনসিপি

বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি; পীরগঞ্জে জাতীয় যুব শক্তি নেতা আটক

এপ্রিল ৮, ২০২৬
বাংলাদেশ

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
জামায়াত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের লিজেন্ডদের আনা হবে: এমপি মিলন

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরাইল

এপ্রিল ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ রাখছে ইরান

এপ্রিল ৮, ২০২৬

ইরানের ১০ দফা প্রস্তাব ‘নীতিগতভাবে’ মেনে নিয়েছেন ট্রাম্প

এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version