রবিবার, এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ক্রমশ লাগাম টানতে’ যুবদল নেতার মামলা

- তুহিন সিরাজী
নভেম্বর ৩, ২০২৫
A A
নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ক্রমশ লাগাম টানতে’ যুবদল নেতার মামলা
Share on FacebookShare on Twitter

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল।

বাদীপক্ষের দাবি, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপি ও এর শীর্ষ নেতাদের নিয়ে “বেফাঁস ও বিভ্রান্তিকর” মন্তব্য করছেন। “এখন লাগাম টেনে ধরার প্রয়োজন হয়েছে”—এমন মন্তব্যও করেন বাদীপক্ষের আইনজীবী।

মামলায় অভিযোগ করা হয়, ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট সরকার’ পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়েছেন, যার উদ্দেশ্য ছিল দল ও নেতাদের সুনাম ক্ষুণ্ন করা।

এর আগে গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে পাটওয়ারী বলেন, “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা নয়ন—একাই যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে গণভোট সম্ভব। আমরা ওনাদের জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, তাতেও মাথা বা শরীর পরিষ্কার হয়নি। এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”

বাদীর অভিযোগ, ওই মন্তব্যের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি সরাসরি মানহানিকর।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

এপ্রিল ১২, ২০২৬
প্রধান সংবাদ

জামায়াত এনসিপিকে ওয়াকআউট পার্টি বলে বিদ্রুপ: সংসদ বর্জনের রেকর্ডে অপ্রতিদ্বন্দ্বী বিএনপি

এপ্রিল ১২, ২০২৬
বাংলাদেশ

আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ

এপ্রিল ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান দুর্বল হলেও পরাজিত নয়: মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট

এপ্রিল ১২, ২০২৬

রুশ তেলের বিকল্প উৎস সিঙ্গাপুর-মালয়েশিয়া; তবুও কেন নজর গুজরাটে?

এপ্রিল ১২, ২০২৬

হরমুজ প্রণালি ইরানের হাতেই রয়েছে, টোল দিতে হবে ইরানি মুদ্রায়: ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার

এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version