মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

লন্ডনে সালামান পুত্র শায়ানের সম্পত্তি জব্দ

- হাসান রূহী
মে ২৩, ২০২৫
A A
লন্ডনে সালামান পুত্র শায়ানের সম্পত্তি জব্দ
Share on FacebookShare on Twitter

ক্ষমতাচ্যুত বাংলাদেশী নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের মালিকানাধীন লন্ডনের দু’টি সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

বৃহস্পতিবার (২২ মে) ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত বাংলাদেশী নেত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ মিত্রের ছেলের মালিকানাধীন লন্ডনের দু’টি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। জব্দ আদেশ হলো আদালতের এমন নির্দেশ, যা কোনো সম্পত্তির অপচয়, মালিকানা স্থানান্তর ইত্যাদি ঠেকাতে জারি করা হয়।

কোম্পানি ও সম্পত্তির নথি অনুসারে, এই সম্পত্তিগুলোর মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান। তিনি বাংলাদেশী ব্যবসায়ী এবং শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা। বাংলাদেশী শিল্পপ্রতিষ্ঠান বেক্সিমকোর সহ-প্রতিষ্ঠাতাও তিনি।

এই সম্পত্তিগুলোর একটি হচ্ছে লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনে অবস্থিত, যা পরের বছর ১.২ মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করা হয়। ফাইলিং অনুযায়ী এমন তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যের ভোটার তালিকার রেকর্ড অনুযায়ী, শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেনের ওই সম্পত্তিতে বসবাস করতেন। তবে তিনি এখনো সেখানে আছেন কিনা, সেটি স্পষ্ট নয়।

এনসিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘এনসিএ একটি চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং লন্ডনের গ্রেশাম গার্ডেনের সম্পত্তির বিরুদ্ধে জব্দ আদেশ পেয়েছে। বর্তমানে এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য করার সুযোগ নেই।’

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফাইনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, সালমান এবং শায়ান আত্মসাতের তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।

ফাইলিং অনুসারে দেখা গেছে, সম্পত্তিগুলোর মালিকানা রয়েছে আইল অফ ম্যানে নিবন্ধিত একটি অফশোর কোম্পানির মাধ্যমে।

শায়ানের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের মক্কেল যেকোনো অভিযোগে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করছেন। তিনি অবশ্যই যুক্তরাজ্যে যেকোনো তদন্তে সহযোগিতা করবেন।’

তারা আরো বলেন, ‘এটি সর্বজনবিদিত যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এই প্রেক্ষাপটটি বিবেচনায় নেবে।’

শেখ রেহানা এবং সালমান এফ রহমানের সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : ফাইন্যান্সিয়াল টাইমস

সম্পর্কিত খবর

বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্নহত্যার হুমকী

মার্চ ১৭, ২০২৬
এনসিপি

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

মার্চ ১৭, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের ‘র’ ও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন কমিশন

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্নহত্যার হুমকী

মার্চ ১৭, ২০২৬

শুধু শত্রুদের জন্য হরমুজ প্রণালীতে তালা: আরাগচি

মার্চ ১৭, ২০২৬

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version