মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

- তুর্জ খান
নভেম্বর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি স্লোগান দেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই”—এবং উপস্থিত সবাই একসঙ্গে স্লোগানটি তোলেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় হিন্দু প্রতিনিধি সম্মেলন। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনে মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব।”

সম্মেলনে উপস্থিতদের উদ্দেশে তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিতে হবে। সে ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দিই—‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’”

তিনি বলেন, “আমরা চাই—অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।”

সম্মেলনে মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন, এবং মনোনয়নসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

এপ্রিল ৭, ২০২৬
প্রধান সংবাদ

মনে হচ্ছে, বিএনপি পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম মজুমদার

এপ্রিল ৭, ২০২৬
প্রধান সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

এপ্রিল ৭, ২০২৬

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালো রুমিন ফারহানা

এপ্রিল ৭, ২০২৬

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version