মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি: জুলাই ঐক্য

- তুর্জ খান
নভেম্বর ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে— এমন দাবি জানিয়ে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জুলাই ঐক্য। সংগঠনটি জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে শহিদ পরিবার, আহত ও জুলাইয়ের ছাত্র জনতাকে নিয়ে রাজপথ থেকেই সনদ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “ভারতের তৈরি ৭২ সালের সংবিধান দিয়ে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ১৪০০-এর বেশি শহিদ ও ৩২ হাজার আহত ভাইবোনের রক্তের বিনিময়ে আমরা হাসিনার পতন ঘটিয়েছি।”

তিনি অভিযোগ করেন, আগামী ১৩ নভেম্বর খুনি হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনের নীরবতার সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করছে।

জুলাই ঐক্যের মুখ্য সংগঠক বলেন, “যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুলাইকে ধারণ করে না, তারাই আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। তাদের প্রশ্রয়ে আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে। আদালত গণহত্যায় জড়িতদের জামিন দিচ্ছে, অথচ এখনও গণকবরে ১১৪ জনের লাশ পড়ে আছে— যাদের পরিচয় অজানা।”

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে “চরম অসন্তোষ” বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। মোসাদ্দেক বলেন, “রাজনৈতিক দলগুলো প্রথমে জুলাই সনদ নিয়ে বিরোধে জড়ায়, এখন তা রাজপথে সংঘাতে পরিণত হয়েছে। সরকার আলোচনার জন্য ৭ দিনের সময় দিলেও জুলাই সনদ বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত নেয়নি।”

সীমান্তে ভারতের সামরিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “পঞ্চগড় ও কুড়িগ্রামসহ কয়েকটি সীমান্ত এলাকায় ভারত সেনা ঘাঁটি ও স্টেশন তৈরি করেছে। যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

সংবাদ সম্মেলন থেকে আগামী বুধবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল এবং বৃহস্পতিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় জুলাই ঐক্য।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

এপ্রিল ৭, ২০২৬
আওয়ামী লীগ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

এপ্রিল ৭, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

এপ্রিল ৭, ২০২৬

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version