শনিবার, মার্চ ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ডাকসুতে হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

- তুর্জ খান
নভেম্বর ১২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম সাংবাদিকদের জানান, “হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি ছিল সম্পূর্ণ অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রবহির্ভূত। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশন বাতিল করা হয়েছে।”

সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করার প্রস্তাব সিন্ডিকেটে পাঠানো এবং পূর্ববর্তী অবৈধ সিদ্ধান্তগুলোর পর্যালোচনা করার উদ্যোগ গ্রহণ।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন বলেন, “ডাকসুর গঠনতন্ত্রে আজীবন সদস্য করার কোনো বিধান নেই। তাই শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অবৈধ। আজকের সিদ্ধান্তের মাধ্যমে আমরা গণতন্ত্র ও গঠনতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছি।”

২০১৯ সালের ডাকসু কমিটি শেখ হাসিনাকে “আজীবন সদস্য” ঘোষণা করে একটি রেজুলেশন পাস করেছিল, যা সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বর্তমান ডাকসু মনে করছে, এ সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে তারা সংগঠনটিকে তার গণতান্ত্রিক ও নীতিনিষ্ঠ অবস্থানে ফিরিয়ে আনছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬
প্রধান সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্টিলথ বিমানের যম ‘মজিদ’ লঞ্চার ধ্বংসের ফুটেজ প্রকাশ করল পেন্টাগন

মার্চ ২১, ২০২৬

ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য

মার্চ ২১, ২০২৬

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version