মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

এআই দিয়ে ছবি বানিয়ে লকডাউন করছে আ.লীগ: এ্যানি

- তুর্জ খান
নভেম্বর ১৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ডাকা লকডাউনে সাধারণ জনগণের কোনো সাড়া নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ভুয়া ছবি বানিয়ে লকডাউন সফল দেখানোর চেষ্টা করছে। কিছু নেশাগ্রস্ত ও ভাড়াটে তরুণকে দিয়ে গভীর রাতে প্রধান সড়কে ঝটিকা মিছিল, বাসে আগুন ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে—এমন অভিযোগও করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নে জনতা ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “১৯৪৭ সালের আওয়ামী লীগ নয়, বর্তমান আওয়ামী লীগ এখন জনগণের ঘৃণার প্রতীক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি নিজের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না—রাতের অন্ধকারে দখলদারিত্বের প্রধানমন্ত্রী ছিলেন। সেই কারণেই তাকে পালিয়ে যেতে হয়েছে। রাজনীতি তিনি করেছেন বলেও নয়, বরং রাজনীতি করতেও দেননি। আমরা বিএনপির নেতৃত্বে এখন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছি আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেওয়া হবে। কিন্তু এখন তিনিই নেই। তিনি পালানোর আগে তার আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, তিনি পালান না—কিন্তু তিনিই পালিয়েছেন। এই প্রজন্ম পালায়নি; তারাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”

এ্যানি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা, মামলা, গুম-খুন চলেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশজুড়ে দুর্নীতি, দুঃশাসন ও দমননীতি প্রতিষ্ঠা করেছে। তাদের হাতে মুজিব বাহিনী ও রক্ষীবাহিনী ছিল, যারা জনগণের ভয় ও নিপীড়নের প্রতীক হয়ে উঠেছিল।

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ৬, ২০২৬
প্রধান সংবাদ

প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, জবাব দেন সালাউদ্দিন, সংসদে নতুন বিতর্ক

এপ্রিল ৬, ২০২৬
বাংলাদেশ

আমি ট্রান্সজেন্ডার নই: বহিষ্কারের পর ছাত্রদল নেতা

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬

গুমের মামলার দেড় বছর: তদন্তে অগ্রগতি না থাকায় ‘মায়ের ডাক’-এর ক্ষোভ

এপ্রিল ৭, ২০২৬

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version