রবিবার, এপ্রিল ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

- তুর্জ খান
নভেম্বর ২৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বাচলের শিমুলিয়া এলাকায় অনুমোদনবিহীন গরুর হাটটি কয়েক মাস আগে প্রশাসন বন্ধ করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে জসিম উদ্দিন নামে একজনের প্রভাবের কারণে সেখানে আবারও নিয়মিত হাট বসছে। সোমবার হাট চলাকালে মামুন নামে আরেক ব্যক্তি তার লোকজন নিয়ে হাটের নিয়ন্ত্রণ নিতে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

আহত সবুজ বলেন, তিনি হাটে ডিউটি করার সময় একশোর বেশি লোক রামদা ও লাঠি নিয়ে হামলা চালায় এবং পিস্তল থেকে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। মুহাসিন নামে একজনকে কোপানো হয়েছে বলে তিনি দাবি করেন। মামুন, রফিকুল্যা ও মনছুরের নেতৃত্বে হামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরেক আহত রিপন জানান, হাটে ডিউটি চলাকালে মামুন গ্রুপ এসে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং তিনটি গুলির শব্দ শোনা যায়। পরে মারধরে তারা হাসপাতালে যেতে বাধ্য হন।

পূর্বাচল বানিজ্য মেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পার্থ কুমার চ্যাটার্জী জানান, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার মতে, বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আগেই পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে। দুই-তিনজন আহত হয়েছেন বলে জানান তিনি। আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ না মিললেও দেশীয় অস্ত্র থাকার সম্ভাবনা উল্লেখ করেন তিনি।

ঘটনার পর হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
আওয়ামী লীগ

পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী

এপ্রিল ৫, ২০২৬
বাংলাদেশ

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে আগুন

এপ্রিল ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করল ইরান

এপ্রিল ৫, ২০২৬

মার্কিন ‘উদ্ধার অভিযান’ ব্যর্থ, উদ্ধারে এসে ইসফাহানে মার্কিন সি-১৩০ ও ব্ল্যাক হক ধ্বংস: ইরান

এপ্রিল ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version