বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

‘নিঃস্ব আমি রিক্ত আমি’ বলা হাসিনার ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণ

- তুর্জ খান
নভেম্বর ২৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সরকারে থাকাকালে বিভিন্ন জনসভায় শেখ হাসিনা বলতেন—তার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, জনগণের সেবা করাই তার একমাত্র উদ্দেশ্য। বক্তব্যের শেষে তিনি প্রায়ই উচ্চারণ করতেন— ‘নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই; আছে শুধু ভালোবাসা—দিয়ে গেলাম তাই।’


কিন্তু ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যূত হওয়ার পর একে একে বেরিয়ে আসছে তার অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন তথ্য। প্লট জালিয়াতি থেকে শুরু করে সরকারি উপহার গোপন লকারে রাখাসহ নানা অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

অগ্রণী ব্যাংকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান শাখায় আদালতের অনুমতি নিয়ে ভল্ট দু’টি খোলা হয়।

সিআইসির এক কর্মকর্তা জানান, সিআইসি গত ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করে। তবে হাসিনা দেশত্যাগ করায় আইনগত জটিলতার কারণে এতদিন সেগুলো খোলা সম্ভব হয়নি। অবশেষে আদালতের নির্দেশে লকার ভাঙা হলে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ভরি ২ লাখ টাকা) এর মূল্য প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা।

এছাড়া লকার থেকে বেশ কিছু মূল্যবান উপহারসামগ্রীও পাওয়া গেছে। রাষ্ট্রীয় তোশাখানায় জমা দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও এসব সরকারি উপহার ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল। এতে আইনের লঙ্ঘন হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনের পূবালী ব্যাংকের করপোরেট শাখায় হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারও জব্দ করে সিআইসি। ওই ব্যাংকে তার দুটি হিসাব পাওয়া যায়—একটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগও উঠেছে হাসিনার বিরুদ্ধে। ওই প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক

তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, রাতে বড় অভিযানের হুঁশিয়ারি তেহরানের

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version