শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াত আমির তৃতীয় মেয়াদে শপথ নিলেন

- তুহিন সিরাজী
নভেম্বর ২৮, ২০২৫
A A
জুলুমের পূর্ণ  অবসান না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা ঐক্যবদ্ধ থাকবো: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

ডা.শফিকুর রহমানকে শপথ পাঠ করান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। এর আগে, গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে তাকে আমির হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর একদিন আগে, ১ নভেম্বর রাতে দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সর্বোচ্চ সমর্থন পেয়ে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

জামায়াতের ইতিহাসে টানা তিন মেয়াদে আমির দায়িত্ব পালন করেছেন আগে মাত্র দুজন—অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

দল জানিয়েছে, নতুন কার্যকালের সূচনা উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমির হিসেবে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন, পরে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবরু মিয়া ও মা খাতিরুন নেছা। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

তার রাজনৈতিক যাত্রা শুরু জাসদ ছাত্রলীগের মাধ্যমে, যেখানে তিনি ১৯৭৩ সালে যোগ দেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হয়ে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। পরে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার, ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার এবং সর্বশেষ এবার তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাত, চায়ের দোকানির মৃত্যু

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্নায় ভেঙে পড়লেন ইউপি চেয়ারম্যান

মার্চ ১৯, ২০২৬
প্রধান সংবাদ

দুস্থদের ঈদ উপহারের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ টাকা বিলি হচ্ছে ছাত্রদল নেতাদের!

মার্চ ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র!

মার্চ ২০, ২০২৬

৪০০ টাকার জন্য কৃষক দল নেতার ইটের আঘাত, চায়ের দোকানির মৃত্যু

মার্চ ১৯, ২০২৬

২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্নায় ভেঙে পড়লেন ইউপি চেয়ারম্যান

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version