মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জমি দখলের সংবাদ করতে যাওয়ায় ৩ সাংবাদিককে মারধর, বিএনপি নেতা কারাগারে

- তুর্জ খান
নভেম্বর ৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিককে মারধর করার ঘটনায় বিএনপি নেতাসহ দুজনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামি শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আদালত পুলিশ জানায়, সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও ওইদিন রিমান্ড শুনানি হয়নি। আগামী রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন এবং আয়াজ রেজা আরজু আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক আকাশ জানান, স্থানীয় এক নারীর অভিযোগ ছিল তার জমি দখল করে রেখেছেন শাহাদাত হোসেন ও তার ছেলে। সেই অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে শাহাদাত লোকজন নিয়ে এসে তাদের বেধড়ক মারধর করেন। পরে একটি কক্ষে আটকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। তাদের ক্যামেরা ও মোবাইলও ভাঙচুর করা হয়।

পরিস্থিতির খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলেও তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মো. আকাশ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। এতে শাহাদাত হোসেন, তার সহযোগী সায়েদাবাদী সহিদ (৫৫) এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতার শাহাদাতের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
জামায়াত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের লিজেন্ডদের আনা হবে: এমপি মিলন

এপ্রিল ৭, ২০২৬
বাংলাদেশ

‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের…!!’

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

এপ্রিল ৭, ২০২৬

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬

সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version