শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, এলাকাবাসীর গণধোলাই

- তুর্জ খান
নভেম্বর ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মোরসালিন শেখ (১৮)। শুক্রবার রাতের এই ঘটনা ঘটে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামে ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে।

সেলিম তালুকদার জানান, দীর্ঘদিন সিলেটে কাজ করার পর দুই দিন আগে তিনি বাড়িতে ফেরেন। শুক্রবার রাতে মোরসালিন তার বাড়িতে এসে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেয় এবং দাবি করে—ঢাকার কোতয়ালী থানায় তার নামে মামলা হয়েছে, যা মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। সেলিম এতে আপত্তি জানালে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি জানতে পারেন এবং পরে মোরসালিনকে গণধোলাই দিয়ে আটকে রাখা হয়। পরে তার পরিবারের সদস্যরা ক্ষমা চেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

অভিযুক্ত মোরসালিন ফোনে দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি; বরং একজন তাকে জানিয়েছিল সেলিম নাকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাই তিনি সতর্ক করতে গিয়েছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রদলের কোনো পদে নেই বলেও জানান।

ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লাবিব হাসান বলেন, মোরসালিন ছাত্রদলের সদস্যও নন। অতীতে তিনি ছাত্রলীগ করতেন, পরে কিছুসময় ছাত্রদলের মিছিল–সমাবেশে অংশ নিতেন মাত্র। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

জামায়াত

বগুড়া-৬ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের

এপ্রিল ৪, ২০২৬
বাংলাদেশ

নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬
বাংলাদেশ

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

এপ্রিল ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের আকাশে মার্কিন বিপর্যয়: মধ্যপ্রাচ্যে আকাশপথের নিয়ন্ত্রণ হারাচ্ছে যুক্তরাষ্ট্র?

এপ্রিল ৪, ২০২৬

গণতন্ত্র ভুলে যান, এটি মানুষের মৃত্যু ঘটায়: বুর্কিনা ফাসোর সামরিক নেতা ইব্রাহিম

এপ্রিল ৪, ২০২৬

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ব্যাপক সমাগম

এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version