বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করে শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ফ্লাইট অবতরণের অনুমতি প্রদান করেছে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস. এম. রাগীব সামাদ। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে।
তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় রেখে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সকল নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় রুট ও সময় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম শুরু করবে।
