শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

যুবদল নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন

- তুহিন সিরাজী
ডিসেম্বর ৭, ২০২৫
A A
যুবদল নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন
Share on FacebookShare on Twitter

শনিবার (৭ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া হঠাৎ করেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এ সিদ্ধান্ত জানান। ভিডিওতে তাকে দুধ ঢেলে গোসল করতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

ভিডিওর বিবরণে ক্ষোভ ও হতাশার সুরে তিনি লেখেন, “এই ভিডিওটা দেখার পর হয়তো সবাই আমাকে হাসির পাত্র ভাববে। আসলে আমি আজ সবার হাসির পাত্র। আমি নিজে ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে—টাকা ও ষড়যন্ত্র নামের পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে।”

তিনি আরও দাবি করেন, তার কাছের মানুষদের ষড়যন্ত্রের কারণেই তিনি এই অবস্থায় পড়েছেন। তিনি লেখেন, “আমার মতো দুই-চারজন রাজনীতিতে না থাকলে কিছুই হবে না। কিন্তু প্রশ্ন হলো—আমি কীসের জন্য লড়েছি? আমার লড়াই ছিল বিএনপির জন্য, যুবদলের জন্য, আর চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল সাহেবের জন্য।”

হোসেন মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং বিএনপির “দোসরদের” যোগসাজশে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায়, “বিএনপি এবং আওয়ামী লীগের দোসররা মিলেমিশে, টাকার পাওয়ারে ও ক্ষমতার পাওয়ারে আমাকে—একজন ক্ষুদ্র কর্মীকে—ধ্বংস করেছে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “সকল ধরনের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম। বলার মতো অনেক কথা আছে, কিন্তু ভাষা নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।”

তার ভিডিও বার্তা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সহানুভূতি প্রকাশ করেছেন, আবার অনেকে ঘটনাটিকে ‘আবেগপ্রবণ সিদ্ধান্ত’ বা ‘অতিরঞ্জন’ হিসেবে দেখছেন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, “আমরা হোসেন মিয়ার ভিডিওটি দেখেছি। রাজনীতি আদর্শ ও সংগঠনের জন্য কাজ করার জায়গা। ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া দুঃখজনক। তিনি আমাদের কর্মী ছিলেন। ভুল বোঝাবুঝা বা অভিমান থাকলে আলোচনা ও সাংগঠনিক কাঠামোর ভেতরেই সমাধান সম্ভব ছিল। তাকে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “যুবদলে কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কখনো ব্যক্তিগতভাবে নেওয়া হয় না। দলের নিয়ম, কমিটি ও মূল্যায়নের ভিত্তিতেই সব সিদ্ধান্ত হয়। যদি তিনি মনে করেন কারও অন্যায় হয়েছে, সংগঠন তদন্ত করে ব্যবস্থা নিতে প্রস্তুত।”

শেষে ভিডিও বার্তায় হোসেন মিয়া বলেন, “আমি হাসির পাত্র হয়েছি, কিন্তু সত্য কথাই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেই।”

দুধ ঢেলে গোসল করার ফেসবুক লাইভের মাধ্যমে কলাকান্দা ইউনিয়নের যুবদল নেতা হোসেন মিয়া তার রাজনৈতিক বিদায়ের ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
জামায়াত

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version