শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জেরে সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

- তুহিন সিরাজী
ডিসেম্বর ৮, ২০২৫
A A
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জেরে সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীন (৪৫)–কে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার রাতে ডিমলা থানা পুলিশ রহমানগঞ্জ বাজারে তার নিজস্ব ফার্মেসি থেকে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে নিয়ে প্রকাশিত একটি খবরে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। তার মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আছিম উদ্দীন পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। তিনি পেশায় ফার্মেসি ব্যবসায়ী এবং একসময় ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে নীলফামারী জেলা বিএনপির আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম অভিযোগ করে বলেন, “সাবেক সেক্রেটারি আছিম উদ্দীনকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। জামিনের চেষ্টা করেও পাচ্ছি না, দল থেকেও কোনো সহযোগিতা নেই।”

এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে এলাকাবাসী তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানান, “আটক আছিম উদ্দীনকে আজ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
জামায়াত

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version