শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি

- তুর্জ খান
ডিসেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে আদালতে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি সামনে আসে।

দ্য ডিসেন্ট জানায়, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়ের করা পিটিশন ও ওকালতনামায় আইনজীবী হিসেবে মো. মাহফুজার রহমানের নাম, মোবাইল নম্বর এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আইডি উল্লেখ রয়েছে। এসব তথ্য সুপ্রিম কোর্ট বারের ওয়েবসাইটে থাকা মো. মাহফুজার রহমানের তথ্যের সঙ্গে হুবহু মিলে গেছে।

প্রকাশিত তথ্যে আরও বলা হয়, মো. মাহফুজার রহমান বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক ছিলেন। ফয়সালের জামিন সংক্রান্ত এফিডেভিটে সংযুক্ত ছবি মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে দ্য ডিসেন্ট গত শনিবার মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে নিজেকে ফয়সালের পিটিশন দায়েরকারী আইনজীবী নন বলে দাবি করেন। তবে রোববার আদালত থেকে পিটিশন ও এফিডেভিটের কপি সংগ্রহের পর দেখা যায়, নথিতে থাকা আইনজীবীর নাম, পরিচয় ও ছবি তার সঙ্গেই মিলে যায়।

রোববার সকালে এ বিষয়ে জানতে চাইলে মাহফুজার রহমান আদালতে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান। এর পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ ও ‘অ্যাডভোকেট মাহফুজার রহমান’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ফয়সাল করিম মাসুদকে ছয় মাসের জামিন দেন। পরবর্তীতে ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ হিসেবে উল্লেখিত ব্যক্তি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল কি না—তা নিয়ে অনলাইনে বিতর্ক শুরু হয়। অনুসন্ধানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকায় ‘কায়সার কামাল’ নামে একজনই আইনজীবীর অস্তিত্ব পাওয়া যায়, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে অনুতাপে ভুগছে ভারত

এপ্রিল ৩, ২০২৬

ইরানের কোন স্থাপনায় পরবর্তী হামলা, প্রকাশ করলেন ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version