শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

- তুর্জ খান
ডিসেম্বর ১৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া হয়। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করে।

এভারকেয়ার হাসপাতাল ঢাকা এক বিজ্ঞপ্তিতে ওসমান হাদির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে। হাসপাতালের আইসিইউ ও এইচডিইউর সিনিয়র কনসালটেন্ট এবং কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের মূল্যায়নের আলোকে এবং আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স টিমের সমন্বয়ে তাকে একই ক্লিনিক্যাল অবস্থায় বিদেশে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তার সার্বিক শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার নিউরোলজিক্যাল অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গুরুতর ব্রেন স্টেম ইনজুরি ও সেরিব্রাল এডিমা বিদ্যমান রয়েছে। ট্রান্সফারের সময় রোগীর শ্বাসপ্রশ্বাস ও মেকানিক্যাল ভেন্টিলেশন স্থিতিশীল ছিল এবং চেস্ট ড্রেইন টিউব কার্যকর অবস্থায় ছিল।

হাসপাতাল জানায়, রোগীর কিডনির কার্যক্ষমতা বজায় ছিল এবং ইউরিন আউটপুট, ফ্লুইড, ইলেক্ট্রোলাইট ও এসিড-বেস ব্যালেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করা হয়েছে। পূর্বে থাকা রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণজনিত জটিলতার যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।

এছাড়া ব্রেন স্টেম ইনজুরি ও ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের প্রভাবের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট অব্যাহত ছিল বলে জানানো হয়। রোগীর পরিবারকে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা ও ট্রান্সফার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মান অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে রোগীর চিকিৎসা ও নিরাপদ স্থানান্তর নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যুর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

এপ্রিল ৩, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version