বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াত আমির হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১৫, ২০২৫
A A
পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক হবে : জামায়াত আমির
Share on FacebookShare on Twitter
 মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আন্দোলন ও বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে দারুনভাবে শঙ্কিত। আল্লাহর কাছে দোয়া করি-তাকে আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দিন।

তিনি বলেন, এই কাপুরুষিত আক্রমণে গোটা দেশবাসী দারুনভাবে ব্যথিত। তারা সবাই সমবেদনা জ্ঞাপন করছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদেরকে আহত করেছে। জাতি তার এই বক্তব্য মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। অথচ তিনি একটি নিরপেক্ষ জায়গায় বসে আছেন। আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আপনার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। যাদের মনে এই বক্তব্য দিয়ে দু:খ সৃষ্টি করেছেন-এই দু:খ দুর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে যে, স্পর্শকাতর যে জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন, তার জন্য আপনি উপযুক্ত।

জামায়াত আমির আরো বলেন, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতির দু:খ পেয়ে থাকলে তা দুর হবে, না হয় জাতি তার সিদ্ধান্ত নেবে। দুইটার যেকোন একটা হবে। আমরা চাই , তিনি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তারা দায়িত্বজ্ঞানহীন কোনো আচরণ করবেন না। সব জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

জামায়াত আমির মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করেন। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ, আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি শ্রদ্ধা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছি, কিন্তু ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া চব্বিশের জুলাইয়ের আন্দোলন ক্রমান্বয়ে সারাদেশে ঢেউ সৃষ্টি করেছিল। এই আন্দোলনে শহীদের সঠিক সংখ্যা আমাদের কাছে নেই। আমাদের যে তথ্য পেয়েছি, প্রকৃত সংখ্যা তারচেয়ে অনেক বেশি।

জামায়াত আমির বলেন, হাদির ব্যাপারে সরকারের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না যে, তরুণরা মৃত্যুর দুয়ারে চলে যাওয়ার পর সরকার নড়েচড়ে বসবে। বরং এই দু:সাহস যাতে কেউ না দেখাতে পারে, সেজন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।

তিনি বলেন, আজ অনেকের পদত্যাগ দাবি উঠেছে, আমরা বলবো, পদত্যাগ নয়, দায়িত্ব পালনের যোগ্য-এটাও আপনারা প্রমাণ করুন। প্রমাণ করতে ব্যর্থ হলে মনে রাখবেন-৫ আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়। কেন জাতি বারবার রক্ত দেবে। আমাদের কাম্য হলো-একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যে তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা সেই তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই। এজন্যই আজ তরুণ ও বিপ্লবীরা টার্গেট। আমরা সেই দুষ্কৃতিকারীদের বলতে চাই, এভাবে কাপুরুষোচিত হামলা করে দুইএকজন মানুষকে উঠিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এ জাতিকে নতুন করে প্রাণ দিবে ইনশাআল্লাহ। অতএব সাবধান, ভাল হয়ে গেলে ভালো, না হলে জাতি তার প্রয়োজনীয় পাওনা সবার কাছ থেকে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা জাতিকে বিভক্তও দেখতে চাই না। আমাদের জাতির ওপর বাইরে থেকে এসে কেউ খবরদারি, দাদাগিরি করুক-সেটাও চাই না। এটা আমরা বরদাশত করবো না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।

তিনি বলেন, ৫৪ বছর আমাদের ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে তুলে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা এরইমধ্যে ঘোষণা করেছি, বিভক্ত নয়, ঐক্য। হিংসা নয়, ভালবাসা। দুর্নীতি নয়, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। অবিচার নয়, সবার জন্য সুবিচার। বেকারত্ব নয়, হাতে হাতে কাজ-এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। এ পোড় খাওয়া জাতি বিভিন্ন শাসন দেখেছে, এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি শাসন দেখার জন্য। অতীতের শাসনের ময়লা আবর্জনার পুরানো কাসুন্দি এ জাতি আর দেখতে চায় না। এগুলোকে দুপায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। অতীতে জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া সম্ভব হয়নি, আগামীতেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতি তার মনজিলে মকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এখানে আমরা কোন আপস করবো ন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকেই আপস করেছে। জামায়াত আপস করতে অনেক চাপ দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমামাদের নেতারা হাসতে হাসতে জীবন দিয়েছেন, কিন্তু আপসের প্রস্তাবনাকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাবো, জড়িয়ে ধরবো।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬
প্রধান সংবাদ

আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার: মির্জা ফখরুল

মার্চ ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মার্চ ১৯, ২০২৬

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬

ঘুমন্ত ইরানকে জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে: ইরানের স্পিকার

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version