বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা

- তুর্জ খান
ডিসেম্বর ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের শতভাগের মধ্যে প্রায় ৯০ ভাগই মিথ্যা ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। মুফতি আমির হামজা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি, বরং তারা ভারতের আগ্রাসনের বিরোধিতা করেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পর্যালোচনা করলে প্রকৃত সত্য জানা যায়। কিন্তু দীর্ঘদিন ধরে জনগণকে সেই সত্য জানতে দেওয়া হয়নি। তার মতে, জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবে বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরোধিতা করার কারণে।

বিজয় র‍্যালির উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে তারা প্রমাণ করতে চান যে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতার পক্ষেই অবস্থান নিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তারা। এই দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষই হবে সম্মানিত নাগরিক এবং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

র‍্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

‘পাত্রী চাই’ বিজ্ঞাপনের ফাঁদে যেভাবে কোটি টাকা খোয়ালেন উপসচিব

মার্চ ১৯, ২০২৬
জামায়াত

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

মার্চ ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬

ঘুমন্ত ইরানকে জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে: ইরানের স্পিকার

মার্চ ১৯, ২০২৬

মার্কিন ড্রোনের দেহে ইরানি প্রযুক্তি: ব্যাপক উৎপাদনের পথে পেন্টাগন

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version