বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী: গোলাম পরওয়ার

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১৮, ২০২৫
A A
বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী: গোলাম পরওয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যখন একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে একটি চক্র ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

নির্বাচনকে সামনে রেখে সরকারি সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের সব অঙ্গকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা, ধৈর্য ও আন্তরিকতার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় খর্ণিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামুন্দিয়ায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু বিভাগের সভাপতি ডা. হরিদাস মণ্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আ. ওয়াদুদ এবং সাবেক শিবির নেতা ড. একরাম উদ্দিন সুমন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার: মির্জা ফখরুল

মার্চ ১৯, ২০২৬
প্রধান সংবাদ

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬
জামায়াত

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক ও উদ্বেগ

মার্চ ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

মার্চ ১৯, ২০২৬

ঘুমন্ত ইরানকে জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে: ইরানের স্পিকার

মার্চ ১৯, ২০২৬

মার্কিন ড্রোনের দেহে ইরানি প্রযুক্তি: ব্যাপক উৎপাদনের পথে পেন্টাগন

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version