বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

- তুর্জ খান
ডিসেম্বর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী কন্যাশিশু আয়েশা আক্তার মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

নিহত আয়েশা আক্তারের বয়স সাত বছর। দগ্ধ ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৫০) এবং তার দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে এই নৃশংস অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬
আওয়ামী লীগ

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩.৫ টন পণ্য বহনে সক্ষম বিশ্বের সবচেয়ে ভারী কার্গো ড্রোন ওড়ালো চীন

এপ্রিল ২, ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version