বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

যুবলীগ নেতাকে ছাড়াতে এসেছিলেন থানায়, না পেরে সাংবাদিকদের ওপর হামলা

- তুর্জ খান
ডিসেম্বর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের সখিপুরে আটক যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে ক্ষুব্ধ হয়ে থানার চত্ত্বরেই সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুই সাংবাদিক মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমীন জুয়েল।

ভুক্তভোগী সাংবাদিক ও পুলিশ সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করে পুলিশ। তাকে থানা হেফাজতে রাখার পর তাকে ছাড়িয়ে নিতে সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার ও তার কয়েকজন সহযোগী থানায় যান।

পুলিশের কাছে আক্তার হোসেনকে ছেড়ে দেওয়ার দাবি জানালে থানার ভেতরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক রাসেল শিকদার ও রুহুল আমীন জুয়েল পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ছবি তুলছিলেন। একপর্যায়ে মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন আহত সাংবাদিকরা। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত সাংবাদিক রাসেল শিকদার বলেন, আটক যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতারা থানায় এসে হট্টগোল করছে—এমন তথ্য পেয়ে তারা থানায় যান। তথ্য সংগ্রহ শেষে তিনি থানা ফটকের সামনে দাঁড়িয়ে থাকাকালে হঠাৎ করে মাজহারুল ইসলাম সরদারসহ কয়েকজন তার দিকে তেড়ে এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং মারধর করে। তিনি বলেন, থানার মতো জায়গায় সাংবাদিকদের ওপর এমন হামলা ভয়ংকর ও লজ্জাজনক এবং ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অপর আহত সাংবাদিক রুহুল আমীন জুয়েল বলেন, আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে বিএনপি নেতা তাদের ওপর হামলা চালান। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং কিল-ঘুষি মারা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হামলার অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদারকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, বিষয়টি তিনি জেনেছেন। যদি কোনো বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পক্ষে থানায় গিয়ে অপতৎপরতায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় শনিবার সন্ধ্যায় এক যুবলীগ নেতাকে আটক করা হয়। তাকে ছাড়াতে বিএনপি নেতা মাজহারুল ইসলাম থানায় আসেন। তথ্য যাচাই ছাড়া তাকে ছাড়তে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের ওপর হামলা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version