বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানের বিকল্প নেই: মতিউর রহমান আকন্দ

- তুহিন সিরাজী
ডিসেম্বর ২২, ২০২৫
A A
বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানের বিকল্প নেই: মতিউর রহমান আকন্দ
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জ্ঞানের সর্বোৎকৃষ্ট উৎস হলো পবিত্র কোরআন। বিশ্বে নেতৃত্ব দিতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এ ধরনের সৃজনশীল আয়োজনের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা সৃষ্টি করবে।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সদস্য ও সাথীদের জাতীয় পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আধিপত্যবাদী শক্তি ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশটির বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্য মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা। তবে সে চেষ্টা কখনোই সফল হবে না। তিনি বলেন, বাংলাদেশের বহু তরুণ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিচ্ছে, যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত টার্গেট কিলিং শুরু করেছে। দেশের ছাত্র ও যুবসমাজ জীবন দিয়ে হলেও এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। ইতোমধ্যে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন শরীফ ওসমান বিন হাদি। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সারা বছর নির্দিষ্ট সিলেবাসের আলোকে জনশক্তিকে জ্ঞানচর্চায় সম্পৃক্ত রাখে। পাঠমূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান শুধু একটি আয়োজন নয়; বরং ছাত্রবান্ধব নানা কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করা হয়। কুইজ, বিতর্ক, সাহিত্য ও সংস্কৃতি চর্চা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করছে ছাত্রশিবির।
তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ২০ বছরব্যাপী ‘রিডিং মুভমেন্ট’ কর্মসূচি চালু করেছে সংগঠনটি। এর মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পড়াশোনার মানসিকতা তৈরি করা হবে।
শহীদ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি ছিলেন একজন অকুতোভয় সংগ্রামী সৈনিক। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তরুণ প্রজন্ম কোনো আধিপত্য মেনে নেবে না। তার জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেন তিনি এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।
শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য ও বিভাগীয় দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাঠমূল্যায়ন পরীক্ষায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ১০ জন কেন্দ্রীয় বিভাগীয় সদস্য, ১০ জন সদস্য এবং ১০ জন সাথীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।r

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

এপ্রিল ২, ২০২৬
জামায়াত

অনলাইন ক্লাশ চালু করা হতে পারে আত্মঘাতী: গোলাম পরওয়ার

এপ্রিল ২, ২০২৬
জামায়াত

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১দলীয় জোটের

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন

এপ্রিল ২, ২০২৬

বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

এপ্রিল ২, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্তে জটিলতা সংস্কৃতি মন্ত্রীকে ঘিরে বিতর্ক তুঙ্গে

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version