বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

হাদির হত্যার প্রতিবাদে মিছিলে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

- তুর্জ খান
ডিসেম্বর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোবিপ্রবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংগঠন সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় মেহেদি হাসান বাঁধনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছেন না।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদিকে ছাত্রদল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি দাবি করেন, হাদি হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে ক্রিয়াশীল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তের বিষয়ে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের মতো নোবিপ্রবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে দলমত নির্বিশেষে বিভিন্ন শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেলেও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেননি। পরে ছাত্রদলের পক্ষ থেকে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করা হয়। তবে শিক্ষার্থীদের ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন নোবিপ্রবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

এপ্রিল ২, ২০২৬
প্রধান সংবাদ

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

জবিতে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন

এপ্রিল ২, ২০২৬

বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

এপ্রিল ২, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্তে জটিলতা সংস্কৃতি মন্ত্রীকে ঘিরে বিতর্ক তুঙ্গে

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version