বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হন।
দলীয় সূত্র জানায়, জাহিদুল ইসলাম ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়।
