শনিবার, মার্চ ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিজে বুঝতে পারলেও দলের কাউকে বুঝতে দেননি হাসিনা

মারুফ কামাল খানের পোস্ট

- তুহিন সিরাজী
জুন ১২, ২০২৫
A A
নিজে বুঝতে পারলেও দলের কাউকে বুঝতে দেননি হাসিনা
Share on FacebookShare on Twitter

দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছাড়ার আগে ঠিকই আত্মীয়-স্বজনকে ইংরেজিতে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা। এ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জৈষ্ঠ্য সাংবাদিক মারুফ কামাল খান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সাবেক এই প্রেস সচিব

মারুফ কামাল খান বলেন, ‘শেষ রক্ষা হচ্ছে না, এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে, বুঝতে দেননি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা।’

মারুফ কামাল খান তার পোস্টে লেখেন, ‘ছলে-বলে-কলে-কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতা করায়ত্ত রেখেছিলেন। তবে শেষ অব্দি ছাত্র-তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণির লোক শামিল হয়ে যায়। গুলি করে মানুষ মেরে এ আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সায় না দিয়ে বেঁকে বসে। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরেও কয়েক ঘণ্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন।

তিনি বলেন, নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি (শেখ হাসিনা) তাদের (আত্মীয়-স্বজন) সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন। একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশত্যাগের নির্দেশনা সম্বলিত ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন, ‘নো ওয়ান স্টে হিয়ার।’

এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন-পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধও নেই। তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এসব লক্ষ্য অর্জনে রোজ হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন-খেলার ডাকে? যোগ করেন মারুফ কামাল খান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশ

অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশ

ঈদের জামাতে ইমামতি করলেন জবি উপাচার্য

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা

মার্চ ২১, ২০২৬

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬

গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় বিরোধীদলীয় নেতার

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version