বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ

- তুর্জ খান
জানুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।

হাসনাত বলেন, “ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আজকের প্রশাসনের দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে।”

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার ০৪ আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় নিয়ম ভঙ্গ করে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ ওঠে। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণসহ লিখিত কাগজপত্র জমা দেওয়ার পরও প্রশাসন ওই প্রার্থীর মনোনয়ন অনুমোদন দিয়েছে।

তার মতে, এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সে বিষয়ে জনমনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে।

প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “৫ আগস্টের পর আমরা দেখেছি কীভাবে জুলাই মাসকে কুক্ষিগত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হয়েছে, প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এসব ঘটনায় জড়িতদের এখনো দৃশ্যমান কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন বিভিন্নভাবে সংস্কারের চেষ্টা করলেও কিছু রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। তবে আসন্ন নির্বাচনই প্রমাণ করবে প্রশাসন আদৌ কতটা সংস্কার হয়েছে কিংবা হয়নি।

তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত হয়ে তিনি “শাপলা কলি” প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “১২ তারিখ সবাই কেন্দ্রে এসে ভোট দেবেন। ইনশাআল্লাহ, সকলের ভোটের মাধ্যমে শাপলা কলি বিজয়ী হবে।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন: বাংলাদেশের ভূমিকা নিয়ে হতাশ ইরান

এপ্রিল ১, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা কোথায়, অবশেষে জানা গেল

এপ্রিল ১, ২০২৬
প্রধান সংবাদ

ইহুদি-বিরোধী বক্তব্য দেওয়ায় আজহারি-এর ভিসা বাতিল

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন: বাংলাদেশের ভূমিকা নিয়ে হতাশ ইরান

এপ্রিল ১, ২০২৬

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

এপ্রিল ১, ২০২৬

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version