বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নীলফামারীর জলঢাকায় গভীর রাতে দুই গরু চুরির অভিযোগ, যুবদল নেতা আটক

- তুর্জ খান
জানুয়ারি ৮, ২০২৬
A A
নীলফামারীর জলঢাকায় গভীর রাতে দুই গরু চুরির অভিযোগ, যুবদল নেতা আটক
Share on FacebookShare on Twitter

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া দেন। এ সময় চোরচক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাও এই গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস তাদের হাতে রয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ তাদের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাদের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, আটক ব্যক্তি আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, কোটি টাকা লোকসান

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশ

সালাউদ্দিন গুম হন নাই, আমলা বন্ধুরা তাঁকে ভারত পাঠিয়ে দেন: আনিস আলমগীর

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণা দিলো রাশিয়ার চেচেন যোদ্ধারা

এপ্রিল ১, ২০২৬

পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

এপ্রিল ১, ২০২৬

দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version