রবিবার, মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

নোয়াখালীতে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৩, ২০২৬
A A
নোয়াখালীতে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নোয়াখালীর দুটি সংসদীয় আসনের তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান।

এছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত হয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক দুইবারের সংসদ সদস্য ও আজিম গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। তিনি ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে বহিষ্কৃত অপর নেতা হলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দীন রাজিব।

এদিকে নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।

অন্যদিকে নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে মোট ৫৭ জন বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন যুবদল নেতা

মার্চ ২৯, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬
প্রধান সংবাদ

জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন যুবদল নেতা

মার্চ ২৯, ২০২৬

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

মার্চ ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version