বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

খালিদুজ্জামানের ডিগ্রি ব্যতিক্রমী ঘটনা নয়, বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে দেশের ঘাটতির প্রতিফলন: ডা. মৃণাল

- তুর্জ খান
জানুয়ারি ২৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ক্লিনিক্যাল এমব্রায়োলজি বিষয়ে বিদেশে অর্জিত ডিগ্রি নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মৃণাল কুমার সরকার। তার মতে, বিশ্বজুড়ে স্বীকৃত একটি বিশেষায়িত মেডিকেল ডিগ্রিকে বাংলাদেশে ‘অজানা’ হিসেবে বিবেচনা করাই বর্তমান বিভ্রান্তি ও জটিলতার মূল কারণ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর এবং বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত ডা. মৃণাল কুমার সরকার বলেন, ক্লিনিক্যাল এমব্রায়োলজি একটি তুলনামূলকভাবে নতুন ও অত্যন্ত বিশেষায়িত সাবস্পেশালিটি। এই বিষয়ে বিএমডিসির পর্যাপ্ত ধারণা না থাকায় শুরুতেই প্রশ্ন ওঠে—এটি কী ধরনের ডিগ্রি এবং এর কার্যপরিধি কী।

তিনি জানান, ডিগ্রিটি নতুন হওয়ায় নীতিনির্ধারকদের মধ্যে এটিকে বিদ্যমান কাঠামোর কোন ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণার অভাব ছিল। এ কারণে বিষয়টি নীতিগত সিদ্ধান্তে গড়ায়নি। ডা. মৃণাল বলেন, ডিগ্রিটির স্বীকৃতির জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, অধ্যাপক টিএ চৌধুরী ও অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি সোসাইটির (ওজিএসবি) মাধ্যমে বিএমডিসিতে ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি স্বীকৃত করার চেষ্টা করা হয়। এমনকি ডা. এস এম খালিদুজ্জামানকে কোনো পদে পদায়নের আগেই ডিগ্রিটি রেগুলারাইজ বা বিএমডিসির কগনিজেন্সে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিষয়টি অপরিচিত হওয়ায় কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

ডা. মৃণাল কুমার সরকার মনে করেন, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক ঘটনা নয়; বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে দেশের নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তুতির ঘাটতির প্রতিফলন। তার মতে, ক্লিনিক্যাল এমব্রায়োলজি বিশ্বে সুপ্রতিষ্ঠিত ও প্রমাণভিত্তিক একটি চিকিৎসা শাখা হলেও বাংলাদেশে একে ‘আননোন’ হিসেবে দেখা হয়েছে, যা বড় ধরনের সমস্যা তৈরি করেছে।

তিনি বলেন, কোনো ডিগ্রি নিয়ে প্রশ্ন থাকলে সেটি যাচাই করে নীতিগত সমাধানের পথ খোঁজা উচিত ছিল। বিষয়টি না বুঝেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। ভবিষ্যতেও যদি বিশ্বে প্রচলিত চিকিৎসা শাখাগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকে, তবে এ ধরনের বিতর্ক বারবার তৈরি হবে বলে সতর্ক করেন তিনি।

ডা. মৃণাল কুমার সরকার আশা প্রকাশ করেন, চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত শাখা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে স্পষ্টতা আসবে। একই সঙ্গে যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের নীতিনির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করা গেলে এসব ডিগ্রির গুরুত্ব ও ব্যবহারিক প্রয়োজনীয়তা বোঝানো সহজ হবে এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তির পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version