বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আন্ডারচরে জামায়াতে যোগ দিলেন ‘চরমোনাই-বিএনপির’ ৩৭ জন

- তুর্জ খান
জানুয়ারি ২৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নে বিএনপি ও চরমোনাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ) দলের ৩৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবর্ধনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

আন্ডারচর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মো. হানিফ জানান, নবাগতদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ খান ছোটন, রেজাউন, বাবুল, সোহেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আবদুল মাজেদসহ মোট ৩৭ জন নেতাকর্মী।

সংবর্ধনা সভায় বক্তব্যে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনগণ ইনসাফ কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামীর দিকে ধাবিত হচ্ছে। আন্ডারচর ইউনিয়নের এই গণযোগদান প্রমাণ করে, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের কর্মীরা জামায়াতের আদর্শ ও শৃঙ্খলার ওপর আস্থা রাখছেন।

তিনি আরও বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন যারা আজ জামায়াতে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে নিয়ে নোয়াখালী-৪ আসনসহ সারা দেশে মানুষের সেবায় কাজ করা হবে।

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, যারা যোগদান করেছেন তারা বিএনপির কেউ নন। দলের নাম ব্যবহার করে কে কোথায় যোগ দিল, সে বিষয়ে বিএনপি গুরুত্ব দিচ্ছে না।

সংবর্ধনা সভায় স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version