রবিবার, মার্চ ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৪, ২০২৬
A A
কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ
Share on FacebookShare on Twitter

বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে ভোট কেনার কৌশল গ্রহণ করছে বলে0p অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা কার্ডের নামে এক ধরনের ভোট কেনার প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু মানুষ এখন আর এসব বিশ্বাস করছে না। কারণ আগেও এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বহুবার দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন না এবং ১০ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিদ্যুতের তারে পোস্টার ঝোলানো হচ্ছে, অথচ আমরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়ছি। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, বলেন তিনি।

মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী জোটগুলো নানা আশ্বাস দিচ্ছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। মানুষ এখন প্রশ্ন করে—এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কীভাবে।

তিনি আরও বলেন, গণভোটের প্রচারণা চালানোর অভিযোগে এনসিপি নেতাদের নির্বাচন কমিশন শোকজ করলেও আচরণবিধি লঙ্ঘনকারী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

১৬ বছর পর দেশে একটি তুলনামূলক সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা মানুষকে ভয়মুক্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে উৎসাহিত করছি। এবারের নির্বাচন শুধু ভোট নয়, এটি এক ধরনের গণভোটও। কিন্তু বিভিন্ন এলাকায়, এমনকি আমার নিজের এলাকাতেও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।

ঢাকা-১১ আসনের সমস্যা সমাধানের অঙ্গীকার করে তিনি বলেন, এই এলাকায় তীব্র পানি ও গ্যাস সংকট রয়েছে। পাশাপাশি মাদকের দৌরাত্ম্য তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনিক সংশ্লিষ্টতা ও রাজনৈতিক আশ্রয়—এই দুই জায়গায় আঘাত হানতে হবে। তাহলেই সমস্যার সমাধান সম্ভব।

ভোটকেন্দ্র পাহারার বিষয়ে তিনি বলেন, এবার তরুণ সমাজ শুধু ভোট দিতে নয়, ভোটকেন্দ্র পাহারা দিতেও প্রস্তুত। ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রেই থাকবে। যদি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রশ্নে ব্যর্থ হয়, তাহলে কমিশনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নামা হবে। এটি নির্বাচন কমিশনের জন্য আগাম সতর্কবার্তা।

এদিন ভাটারা থানা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন নাহিদ ইসলাম।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬
প্রধান সংবাদ

জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত

মার্চ ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতাকর্মীদের হাত-পা বেঁধে মারধরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মার্চ ২৮, ২০২৬

তেলের দাম ঠিক রাখতে মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: চিফ হুইপ

মার্চ ২৮, ২০২৬

জনপ্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version