শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এগারোদলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৮, ২০২৬
A A
এগারোদলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব
Share on FacebookShare on Twitter

এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ভোট চাইতে যারা আসবেন, তাদের কাছে হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি চাইতে হবে।

বুধবার কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারোজন তরুণ বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশ নিপীড়নের রাজনীতি দেখেছে। আওয়ামী লীগ আমলে গুম, খুন ও হত্যার রাজনীতি হয়েছে এবং এখনো একটি দল ক্ষমতায় না গিয়েই একই ধরনের নিপীড়নের পথ অনুসরণ করছে। এসব থেকে মুক্তি পেতে এগারোদলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির দেবীদ্বার ও কুমিল্লার তিন আসনের প্রার্থীরা উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখতে পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেছেন। এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। তরুণদের সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে মর্যাদা দেওয়া হবে বলেও তিনি জানান।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন না দেওয়ার কথা বলা হলেও একটি বড় দল ঠিকই তাদের মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, অন্য একটি দলের নেতারা মুখে ভালো কথা বললেও তাদের কর্মীরা নারী হেনস্তা ও সন্ত্রাসী হামলায় জড়িত। ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না এবং অধিকার আদায়ে কাউকে জীবন দিতে হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পথসভায় এনসিপির নির্বাচন কমিটির সদস্যসচিব মনিরা শারমিন বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটছে। যারা নারীদের হেনস্তা করে, তাদের সংসদে পাঠানো যাবে না। তিনি ঋণখেলাপি, বিদেশি নাগরিক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, এগারোদলীয় জোটের প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহকে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে তরুণদের আত্মত্যাগের কারণে। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাকে বিজয়ী করা দেবীদ্বারবাসীর দায়িত্ব।

পথসভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার: র‌্যাব

মার্চ ২৭, ২০২৬
এনসিপি

দুই মাসের মজুত ছিল, এত তেল কোথায় গেল, প্রশ্ন আসিফের

মার্চ ২৭, ২০২৬
বাংলাদেশ

জাপার সাবেক এমপি জিন্নাহ ডিবির হাতে গ্রেপ্তার

মার্চ ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রমজানের কাজা রোজার বিধিবিধান

মার্চ ২৭, ২০২৬

জ্বালানি তেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

মার্চ ২৭, ২০২৬

খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version