বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করায় পল্লী বিদ্যুতের কর্মচারীকে যুবদলের মারধর

- তুর্জ খান
জানুয়ারি ২৯, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর সময় জাহিদ নামে পল্লী বিদ্যুতের এক কর্মচারী স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। বুধবার দুপুরে চনপাড়া বটতলা মোড় এলাকায় লিফলেট বিলি করার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ ওই এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক লিফলেট বিতরণ করছিলেন। এসময় স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর চড়াও হন। তারা লিফলেট বিতরণে বাধা দিয়ে তাকে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে এলোপাথাড়ি মারধর করেন। হামলাকারীরা জাহিদের কাছে থাকা বিপুল পরিমাণ লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী জাহিদ জানান, তিনি সরকারি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছিলেন। হঠাৎ রতন ও তার সহযোগীরা এসে তাকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং সব কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।

ঘটনার বিষয়ে পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বিদ্যুৎকর্মী সরকারের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। তার ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স জানান, ঘটনাটি তার জানা নেই। তবে যুবদলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, লিফলেট বিতরণকালে এক কর্মী যুবদলের তোপের মুখে পড়েছেন বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মার্চ ২৬, ২০২৬
প্রধান সংবাদ

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় ওসিকে শোকজ, খুলে দেয়ার নির্দেশ আদালতের

মার্চ ২৫, ২০২৬
বাংলাদেশ

নাসিরনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

মার্চ ২৬, ২০২৬

বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মার্চ ২৬, ২০২৬

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় ওসিকে শোকজ, খুলে দেয়ার নির্দেশ আদালতের

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version