বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত তিনটা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাক

তারেক রহমানের প্রশ্নের জবাব দিলেন জামায়াত আমির

- তুর্জ খান
জানুয়ারি ২৯, ২০২৬
A A
আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত তিনটা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাক
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দলের নেতারা দুর্নীতিগ্রস্ত সরকার থেকে পদত্যাগ না করে বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দুর্নীতির হাত থেকে রক্ষা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন যে, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তবে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ কেন তখন পদত্যাগ করেননি। এর উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, তাদের দুই নেতা পর্যায়ক্রমে তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে কোনো কঠোর সমালোচক বা প্রতিপক্ষও আঙুল তুলে বলতে পারেনি যে তারা অসৎ ছিলেন কিংবা দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, দুই-একজন নেতা এখন প্রশ্ন তুলছেন আমরা এত অসৎ হলে আপনারা কেন ছেড়ে গেলেন না; আমরা ছেড়ে যাইনি এই কারণে যাতে অন্তত ওই তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।

সমাবেশে জামায়াত আমির আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা এবং নারীদের হেনস্তা করার মাধ্যমে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তবে এর ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। ৫ আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা বা হয়রানি করেনি দাবি করে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক না কেন, জামায়াতে ইসলামী তাদের অভিনন্দন জানাবে। একইসাথে জামায়াত বিজয়ী হলে সেই ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা অন্যদেরও রাখার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, রাতে বড় অভিযানের হুঁশিয়ারি তেহরানের

মার্চ ১৮, ২০২৬
আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

মার্চ ১৮, ২০২৬
জামায়াত

জামায়াত-চীন ত্রাণ বিতরণ নিয়ে মূলধারার মিডিয়ার ‘হলুদ সাংবাদিকতা’

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬

এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের; তেহরানে শক্তিশালী বিমান হামলা

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version