বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

৮টি আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১, ২০২৬
A A
খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় যাচ্ছে বিএনপি
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে অন্তত ৮টি আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ব্যালটে থাকছে না। জোটের শরিকদের জন্য বিএনপি ১১টি আসন ছাড়লেও, এর মধ্যে ৭টি আসনে ধানের শীষ নয়—শরিক দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করছেন প্রার্থীরা। বাকি ৪টি আসনে নিজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া প্রার্থীরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর পাশাপাশি রোববার ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছে আদালত। ফলে ওই আসনেও বিএনপির কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীক থাকছে না।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরত নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার প্রার্থিতা বাতিল হলে ধানের শীষ প্রতীক না থাকা আসনের সংখ্যা বেড়ে ৯টিতে পৌঁছাতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে বিএনপি চারটি আসন ছেড়ে দিয়েছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন।

অন্যদিকে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ নিজ দল ছাড়িয়ে বিএনপিতে যোগ দেন। ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ এবং ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মুহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সম্পর্কিত খবর

এনসিপি

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

মার্চ ২৫, ২০২৬
আওয়ামী লীগ

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ট্রাম্পের বার্তা ফিরিয়ে দিলো ইরান

মার্চ ২৫, ২০২৬

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version