নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সফরে তিনি পাঁচটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় মহেশখালীতে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বেলা সাড়ে ১২টায় কক্সবাজার সদরে, দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণের পদুয়ায়, বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তরের সীতাকুণ্ডে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় তিনি অংশ নেবেন।
এ ছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামায়াতের আমির ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনি সফর অব্যাহত রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
