বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ৬, ২০২৬
A A
সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
Share on FacebookShare on Twitter
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হবে, রাষ্ট্রপতি অপরাধ করলেও একইভাবে তার বিচার হবে। আইনের চোখে কেউই বিশেষ সুবিধা পাবে না।
শুক্রবার সকাল ১০টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। আমরা বিজয়ী হলে দেশের প্রতিটি মানুষ বিজয়ী হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবার সমান অধিকার থাকবে এবং বিচারব্যবস্থা হবে সম্পূর্ণ নিরপেক্ষ।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। অতীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানি শাসনামলের বৈষম্য থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে শোষণ ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি বলেন, “এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত ও মজলুম রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলামী। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা ধরনের নিপীড়নের শিকার হলেও আমরা জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত বাস্তবতায় আমরা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করিনি।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একটি বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে ১১ দলীয় জোট দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতির মূলোৎপাটন করা হবে এবং আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে প্রত্যেককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া এবি পার্টি, এনসিপি ও খেলাফত মজলিশের স্থানীয় নেতৃবৃন্দ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং বিভিন্ন উপজেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা এমপি বুলবুলের

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

তাজুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ নিজেই তুলে নিলেন সেই সমন্বয়ক

মার্চ ১৮, ২০২৬
এনসিপি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা এমপি বুলবুলের

মার্চ ১৮, ২০২৬

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

মার্চ ১৮, ২০২৬

নেইমারের জন্য শেষ সতর্কবার্তা: বিশ্বকাপের ট্রেন ধরার আগে হাতে ৬২ দিন ও ১৬ ম্যাচ

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version