বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাহিনীগুলো যদি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে জনগণ বসে থাকবে না; তারা নিজেদের ভোট ও অধিকার আদায় করে ছাড়বে।

মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে মাওলানা মামুনুল হক ও নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির স্পষ্ট করেন যে, তারা কারো বিশেষ আনুকূল্য চান না, তবে প্রশাসনের কেউ যেন নির্দিষ্ট কোনো পক্ষের হয়ে কাজ না করেন।

আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ হিসেবে অভিহিত করে ডা. শফিকুর রহমান বলেন, একই দিনে দুটি ভোট হবে—একটি গণভোট এবং অন্যটি সরকার গঠনের ভোট। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং প্রয়োজনীয় সংস্কারের বৈধতা দিতে তারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জোরালো প্রচার চালাচ্ছেন।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আবরার ফাহাদ থেকে শুরু করে জুলাই বিপ্লবের সকল শহীদদের পরিবার ন্যায়বিচার পাবে। দুর্নীতির অবসান এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ৫৪ বছরের শোষণ ও দুঃশাসন পেছনে ফেলে জাতি এবার নতুন রাজনীতির দিকে অগ্রসর হতে চায়।

নির্বাচনের দিন গুজব ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভোট দিয়ে ফল হাতে না নিয়ে কেন্দ্র ত্যাগ না করেন। কোনো প্রকার কৃত্রিম সংকট বা ভয়ভীতি তোয়াক্কা না করে বীরের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনতার বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ

মার্চ ১৮, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
জামায়াত

‘সীমান্তরেখা ভ্রাতৃত্বের ভিত্তি মুছতে পারে না’: পাক-আফগান সংকটে জামায়াত আমির

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ

মার্চ ১৮, ২০২৬

পরকীয়া প্রেমিকের হাতে শাশুড়ি খুন, প্রবাসীর স্ত্রী গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version