শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
A A
‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচনী সহিংসতার জেরে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক হওয়ার অপরাধে ধানের শীষের অনুসারীরা তাঁর ওপর এই বর্বর হামলা চালায় বলে দাবি করেছে নিহতের পরিবার।

নিহত জসিম উদ্দিন ওই গ্রামের মাফিক নায়েবের ছেলে। তিনি মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের সক্রিয় সমর্থক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, জসিম ও তাঁর পরিবার ফুটবল প্রতীকের পক্ষে নির্বাচন করায় ক্ষুব্ধ ছিলেন স্থানীয় ধানের শীষের সমর্থকরা। শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ান ও তাঁর বাবা নাসির দেওয়ানের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল জসিমদের বাড়িতে হামলা চালায়। এতে জসিমসহ তাঁর বাবা ও দুই ভাই গুরুতর আহত হন।

নিহতের বড় ভাই মসিউর নায়েব আহাজারি করে বলেন, “ফুটবল প্রতীকের নির্বাচন করাই ছিল আমাদের একমাত্র দোষ। আমরা কারো সাথে অন্যায় করিনি, অথচ নাসির ডাক্তার ও তার ছেলে শাকিল আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলল।” তবে অভিযুক্ত শাকিল দেওয়ান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ঘটনার সময় থানায় ছিলেন এবং বিক্ষুব্ধ গ্রামবাসী এই মারধর করেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।

উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান জয়ী হয়েছেন। অন্যদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনকে আগেই দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
বাংলাদেশ

আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
এনসিপি

রংপুরে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়ী: কী কী সংস্কার হবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিডিয়া, গোয়েন্দা সংস্থা, প্রশাসন মিলে বিএনপিকে টু-থার্ড মেজরিটিতে জিতিয়েছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version