রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
A A
আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, “আজ থেকে আমরা সবাই স্বাধীন।” শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তিনি দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তারেক রহমান তাঁর বক্তব্যে এই বিজয়কে ব্যক্তিগত বা দলীয় বিজয় হিসেবে না দেখে ‘বাংলাদেশের মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন। তিনি বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দল—জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে তাঁদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় এবং রাষ্ট্র পুনর্গঠনে তিনি দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দীন আহমেদ অসীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজয় পরবর্তী বিএনপির রাষ্ট্র পরিচালনার প্রাথমিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

জামায়াত

‘যা ঘটেছে তা রাজনীতি নয়, চরম ঔদ্ধত্য’ হাতিয়ায় ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
প্রধান সংবাদ

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
এনসিপি

আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘যা ঘটেছে তা রাজনীতি নয়, চরম ঔদ্ধত্য’ হাতিয়ায় ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শাপলা কলিতে ভোট দেয়ায় ‘দুই বোনকে গণধর্ষণ’, হান্নান মাসউদের অভিযোগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version