সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
A A
পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
Share on FacebookShare on Twitter

পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের এই নির্দেশনার ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। তবে আদালত স্পষ্ট করেছেন যে, রমজানের মধ্যে যদি কোনো নির্ধারিত পরীক্ষা থেকে থাকে, তবে তা সময়মতো অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান। নোটিশে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকেই রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও রীতি রয়েছে। প্রথা অনুযায়ী এটি আইনের অংশ হিসেবে গণ্য, তাই স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক।

আবেদনে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে রোজা রেখে তীব্র গরমে বা দীর্ঘ সময় স্কুলে অবস্থান করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর। এটি তাদের ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। এ ছাড়া রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেয়।

রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল শুনানিতে যুক্তি দেন যে, একই মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসাগুলো ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস ছুটির আওতায় থাকলেও সাধারণ স্কুলগুলোর ক্ষেত্রে ৮ মার্চ থেকে ছুটির সিদ্ধান্ত ছিল। এটি একটি সুস্পষ্ট বৈষম্য। শুনানি শেষে আদালত এই বৈষম্য দূর করতে এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এই আদেশের সরাসরি আওতায় থাকছে কি না, তা নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ পরবর্তীতে জানা যাবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরায়েল থেকে ৮.৭ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জামায়াত

কৃষক-শ্রমিকের ঘামের গন্ধ আমার কাছে আতর মনে হয়: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জামায়াত

নিহত দুই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়ী: কী কী সংস্কার হবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৩টি আসনে গণভোটে ‘না’ জিতলো

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসরায়েল থেকে ৮.৭ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version