মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘বিএনপি কর্মী’ পরিচয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিক্রি, দম্পতি আটক

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
A A
‘বিএনপি কর্মী’ পরিচয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিক্রি, দম্পতি আটক
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির রাষ্ট্র মেরামতের ইশতেহার ও ফ্যামিলি কার্ডের দোহাই দিয়ে কয়েকশ পরিবারের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়ন থেকে রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনাকে আটক করে পুলিশ। জিসান ট্রেডার্স নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ-সরল নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, নির্বাচনের পরদিনই এই দম্পতি কাশিপুরের বিভিন্ন এলাকায় নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে প্রচার শুরু করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, মাত্র ৫০ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড কিনলে প্রতি মাসে মাত্র ১,২৮৫ টাকায় চাল, ডাল, তেল ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। পবিত্র রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার আশায় অন্তত ৩০০ নারী তাদের কাছ থেকে এই ভুয়া কার্ড সংগ্রহ করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার সকালে কার্ডধারীদের পণ্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কয়েকশ নারী জিলানীর বাড়ির সামনে ভিড় করেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও পণ্যের দেখা না মেলায় এবং জিলানীর ফোন বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত জনতা তাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই দম্পতিকে আটক করা হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের কোনো ভুয়া কার্ড বা প্রলোভনে পড়ে টাকা লেনদেন না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু জানিয়েছেন, আটক জিলানী বিএনপির কেউ নন। দলের নাম ভাঙিয়ে এবং তারেক রহমানের ইশতেহারের দোহাই দিয়ে যারা প্রতারণা করছে, তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের প্রতারণার দায় কোনোভাবেই দল নেবে না।

সম্পর্কিত খবর

বিএনপি

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বাংলাদেশ

ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক, স্বামীর দাবি ‘পারিবারিক বিরোধ’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
প্রধান সংবাদ

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়ী: কী কী সংস্কার হবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক, স্বামীর দাবি ‘পারিবারিক বিরোধ’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version