বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
Share on FacebookShare on Twitter

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। এতে সনদটি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বাংলাদেশের বিদ্যমান সংবিধানে এই ধরনের ‘জাতীয় সনদের’ কোনো আইনি ভিত্তি বা বিধান নেই। বিশেষ করে সনদে উল্লিখিত গণভোট এবং সংসদে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই আইনি অসংগতির কারণেই তিনি আদালত সরণাপন্ন হয়েছেন এবং আগামী সপ্তাহে হাইকোর্টে এর ওপর শুনানি হতে পারে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধ এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে এই সনদটি তৈরি করা হয়। গত বছরের ১৭ অক্টোবর ২০টিরও বেশি রাজনৈতিক দল এই ‘জুলাই জাতীয় সনদ’-এ সই করে। এতে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৪৭টি প্রস্তাব বাস্তবায়নের জন্য সরাসরি সংবিধান সংশোধন প্রয়োজন।

এই সনদের উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে একটি ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনের দিনই এই সংস্কার প্রস্তাবগুলোর ওপর জনমত যাচাইয়ে দেশজুড়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় আগামী ২৭০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে উচ্চ আদালতে রিট দায়েরের ফলে এই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া এখন নতুন মোড় নিল। আদালত যদি এই রিটের প্রেক্ষিতে কোনো স্থগিতাদেশ দেন, তবে সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করছেন আইন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

জামায়াত

জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করব: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
প্রধান সংবাদ

পবিত্র রমজান উপলক্ষে কাল থেকে স্কুল ছুটি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধান সংবাদ

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যাচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বসুন্ধরা, ফ্রেশসহ ৬টি গ্রুপকে “সোজা” করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইশরাক, মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version