পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি কার্যকর হয়েছে। এর আগে কলেজ ও মাদরাসায় ছুটি শুরু হয় গতকাল থেকেই। এবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে
