রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২১, ২০২৬
A A
৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, সংসদে বিরোধী দলের ৭৯ জন সদস্য নিয়ে তিনি সরকারি দলের ২১২ জন সংসদ সদস্যকে ‘তীরের মতো সোজা’ রাখার চেষ্টা করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মুফতি আমির হামজা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সংসদে বিরোধী শিবিরের এই ৭৯ জন সদস্য ঐক্যবদ্ধ থেকে সরকারের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবেন। তিনি বলেন, “আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব—সংসদের ভেতরে হোক বা বাইরে।”

তিনি ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে কোনো কাজ করা হবে না। তাঁর ভাষায়— “চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয়। মানুষ হলেই তার প্রতি হিসাব থাকবে।” অন্যায়কারী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই নবনির্বাচিত এমপি বলেন, তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেলেও সাড়ে চার লাখ ভোটারের সবার দায়িত্ব এখন তাঁর ওপর। সবাইকে ভাই-বোনের মতো আগলে রেখে আগামী পাঁচ বছর সঠিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজের কার্যক্রম শুরু করেন মুফতি আমির হামজা। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: এ্যানি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
বাংলাদেশ

আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
জামায়াত

গণভোট অস্বীকার করলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: এ্যানি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

চলতি সপ্তাহে দু’দিন বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ফেব্রুয়ারি ২২, ২০২৬

আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version