সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২
Share on FacebookShare on Twitter

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্রশাসনিক ভবনের সামনে এই সংঘর্ষে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে অব্যাহতি দিয়ে এএসভিএম বিভাগের শিক্ষক ড. আহসান সৌরভকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। এক পক্ষ প্রক্টর পরিবর্তনের বিরোধিতা করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে অন্য পক্ষের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয় মাঠ ও প্রশাসনিক এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির এবং প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আহত হন। আহত সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের দাবি, সহ-সভাপতি জহির এক শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় বাধা দিতে গেলে প্রচার সম্পাদক নাহিদের ওপর হামলা চালানো হয়। তবে জহিরের দাবি, ছাত্রদল নেতা আনোয়ারের রুমে ঢোকা নিয়ে ভুল বোঝাবুঝির একপর্যায়ে নাহিদ তাকে আক্রমণ করেন এবং পরবর্তীতে কয়েকজন মিলে তাকেও মারধর করে।

বর্তমানে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের বাইরে এক পক্ষ অবরোধ কর্মসূচি পালন করছে এবং অন্য পক্ষ ভবনের ভেতরে অবস্থান নিয়েছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে এবং দ্রুতই পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কৃষকের সরিষাখেত কেটে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২২, ২০২৬
বাংলাদেশ

ওসিকে গালাগাল করা উপজেলা বিএনপির সভাপতি আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
বাংলাদেশ

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর, ভিডিও ভাইরাল

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

অভাবের কারণে চাঁদাবাজদের গোপনে দেখা করতে বললেন জামায়াতের এমপি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version